জেলার শিক্ষিত বেকার তরুণ-তরুণীদের আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং দক্ষতা উন্নয়নের লক্ষ্যে গাজীপুর জেলা পরিষদ কর্তৃক পরিচালিত প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে গাজীপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক এমপি আখতারউজ্জামান প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন করেন। তিন মাসব্যাপী এ প্রশিক্ষণে কম্পিউটার বেসিক কোর্স, অনলাইন আউট সোর্সিং কোর্স, গার্মেন্টস দক্ষতা উন্নয়ন কোর্স, লেদার টেকনোলজি ও মৌচাষ প্রশিক্ষণসহ বিভিন্ন ট্রেডে ৪০০ জন প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ দেওয়া হবে।
