মুন্সীগঞ্জে সম্প্রতি ১৪টি কারখানা থেকে ১২ কোটি ৬৪ লাখ টাকা মূল্যের ৬৩ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। মুন্সীগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মো. মনিরুজ্জামানের নির্দেশনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল কবিরের নেতৃত্বে এবং জেলা মত্স্য অফিস ও পুলিশের সহায়তায় কারখানাগুলোতে অভিযান চালিয়ে ৬৩ লাখ মিটার অবৈধ কারেন্ট জালসহ বিপুল পরিমাণ মনোফিলামেন্ট সুতা জব্দ করা হয়েছে। পরে মুক্তারপুর বাঘবাড়ী কবরস্থানসংলগ্ন ধলেশ্বরী নদীর তীরে জব্দকৃত মালামাল পুড়িয়ে বিনষ্ট করা হয়।
