বাপ্পী চৌধুরী ও অপু বিশ্বাস জুটির প্রথম সিনেমা ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ ছাড়পত্র পেল। শিগগিরই সিনেমাটি মুক্তি পাবে বলে জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান। দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ সিনেমায় আরো অভিনয় করেছেন সাদেক বাচ্চু, আফজাল শরীফ, রেবেকা, কাবিলা, সুব্রতসহ অনেকে। সিনেমার কাহিনি লিখেছেন আবদুল্লাহ জহির বাবু।
০০০০০০
‘ফাইনালি ভালোবাসা’ সিনেমা নিয়ে অষ্টাদশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে হাজির হবেন সংগীতশিল্পী ও নির্মাতা অঞ্জন দত্ত। রাজধানীর বাংলাদেশ জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে আজ বিকেল ৫টায় দর্শকদের সঙ্গে চলচ্চিত্রটি দেখবেন তিনি। শো শেষের পর চলচ্চিত্রটি নিয়ে দর্শকদের সঙ্গে আলোচনায় অংশ নেওয়ারও কথা রয়েছে তার।
০০০০০
বিয়ের পিঁড়িতে বসলেন কলকাতা চলচ্চিত্রের দুই তারকা অভিনেতা দীপঙ্কর দে ও দোলন রায়।
বৃহস্পতিবার হাইল্যান্ড পার্কের পাশেই এক রেস্তোরাঁয় বসেছিল বিয়ের আসর। কাছের মানুষদের সাক্ষী রেখেই রেজিস্ট্রি করলেন দীপঙ্কর দে ও দোলন রায়।
