রঙ্গরস

আপডেট : ১৭ জানুয়ারি ২০২০, ২১:৪৬

এক লোক জীবনের প্রথম সমুদ্র দর্শনে কক্সবাজার বেড়াতে গেছে। হোটেলে উঠে তাদের খাওয়াদাওয়া সম্পর্কে জানতে চাইল।

—আপনাদের এখানে খাওয়াদাওয়ার ব্যবস্থা কী?

—আমাদের এখানে সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত ব্রেকফাস্ট, ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত চলে লাঞ্চ, ফের ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিকালের নাশতা তারপর ধরুন গিয়ে সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত ডিনার।

—সকাল থেকে রাত ১১টা পর্যন্ত যদি খাওয়াদাওয়াই করতে হয়, তাহলে সমুদ্র দেখব কখন?