চট্টগ্রামে জাহাজের চাপে শ্রমিকের মৃত্যু

আপডেট : ১৭ জানুয়ারি ২০২০, ২১:৫৪

চট্টগ্রাম অফিস

দুই জাহাজের চাপে পড়ে মনু মিয়া নামে ৬০ বছর বয়সি এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে পতেঙ্গা থানাধীন ১৫ নম্বর ঘাটে এই দুর্ঘটনা ঘটে।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক আলাউদ্দিন তালুকদার বলেন, এক জাহাজের সঙ্গে আরেকটি জাহাজের হুক লাগানোর সময় দুই জাহাজের চাপে পড়ে গুরুতর আহত হয় মনু মিয়া। পরে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।