ধামইরহাট (নওগাঁ) সংবাদদাতা
নওগাঁর ধামইরহাটে সরকারি সাত অফিস চুরি ঘটনায় আট জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করে। আটককৃতরা হলেন: নয়ন হোসেন (৩০), আলমগীর হোসেন (২৪), আব্দুল হামিদ (৩০), পলাশ চন্দ্র (৩৫), খাইরুল ইসলাম (৪০), ইউসুফ হোসেন (২২), আমজাদ হোসেন (৩২), মহব্বত হোসেন (৩৫)।
মঙ্গলবারের চুরির ঘটনার পর ঐদিনই উপজেলা পল্লী উন্নয়ন কার্যালয়ের পল্লী বোর্ডের গ্রাম সংগঠক মো. মামুনুর রশিদ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে পুলিশ তাদেরকে আটক করে কোর্ট হাজতে পাঠিয়েছে। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো. শামীম হাসান সরদার বলেন, আটককৃতদের পাঁচ জন বিভিন্ন অফিসের নৈশপ্রহরী হিসেবে ঐদিন কার্যালয়ে দায়িত্ব পালন করছিলেন।
