নাটোরে ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক এক

আপডেট : ১৭ জানুয়ারি ২০২০, ২১:৫৬

নাটোর প্রতিনিধি

নাটোরে এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাসুদ হোসেন (৪৮) নামে এক জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে এলাকাবাসী তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। রাতেই শিশুটির বাবা তার বিরুদ্ধে সদর থানায় মামলা করেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী জালাল উদ্দিন জানান, গত ১৪ জানুয়ারি মাদ্রাসা পড়ুয়া তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে মাসুদ মাছ দেওয়ার কথা বলে ডেকে নেয় এবং তার গলায় চাকু ধরে ধর্ষণের চেষ্টা করে। পরে শিশুটির চিত্কারে এলাকাবাসী এগিয়ে এলে মাসুদ পালিয়ে যায়। রাতে এলাকাবাসী তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।