কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লায় মহাসড়কে বৃহস্পতিবার রাতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ পাঁচ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, বুড়িচং থানা পুলিশের একটি টিম মহাসড়কে নিয়মিত টহল দিচ্ছিল। উপজেলার কাবিলা-মনিপুর এলাকায় একদল ডাকাত একটি মালবাহী ট্রাকের গতিরোধ ও ডাকাতির চেষ্টা করে। এ সময় এলাকাবাসীর সহযোগিতায় পাঁচ ডাকাতকে গ্রেফতার করে পুলিশ।
বুড়িচং থানার ওসি মোজাম্মেল হক জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র ও ডাকাতির প্রস্তুতির অভিযোগে পৃথক দুটি মামলা হয়েছে। শুক্রবার বিকালে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
