মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
টাঙ্গাইলের মির্জাপুরে গতকাল ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ভারতেশ্বরী হোমসে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। হোমসের সবুজ চত্বরে অনুষ্ঠিত এ বার্ষিক ক্রীড়ায় নার্সারি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ৩৫০ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ১৭১ জন বিজয়ী হয়ে পুরস্কার পেয়েছে।
ক্রীড়া ইভেন্টের মধ্যে ছিল দৌড়, গোলক নিক্ষেপ, চাকতি নিক্ষেপ, ব্যাডমিন্টন, ক্রিকেট, ক্যারম, যেমন খুশি তেমন সাজ, মোরগ লড়াই। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্টের পরিচালক শ্রী মতি সাহা। এ সময় ট্রাস্টের শিক্ষা পরিচালক ও একুশে পদকপ্রাপ্ত ভাষাসৈনিক মিস প্রতিভা মুত্সুদ্দি, এমডি রাজিব প্রসাদ সাহা, পরিচালক সম্পা সাহা, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মি. অমলেন্দু সাহা, উপদেষ্টা মিস উলফাতুন নেছা প্রমুখ।
