সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জে গত বৃহস্পতিবার অনুষ্ঠিত বঙ্গবন্ধু হ্যান্ডবল লিগের ফাইনালে ফ্যান্টম ড্রাগনকে ৩৫-১৯ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ফ্যান্টম হিরোজ।
লিগে সেরা খেলোয়াড় হয়েছেন ইকবাল বখত সুমন, সেরা গোলদাতা মামুন আহমেদ অপু, সেরা গোলরক্ষক রকিবুল মিয়া। ফাইনাল শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ শরিফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র নাদের বখত, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, জেলা হ্যান্ডবল লিগের সভাপতি পারভেজ আহমেদ চৌধুরী প্রমুখ।
