স্কুল ফুটবল সোমবার থেকে

আপডেট : ১৭ জানুয়ারি ২০২০, ২২:১০

স্পোর্টস রিপোর্টার

গত চার বছরে স্কুল ফুটবল হয়েছে দুই বার। এই টুর্নামেন্ট আবারও মাঠে গড়ানোর উদ্যোগ নিয়েছে বাফুফে। গতকাল এই নিয়ে সংবাদ সম্মেলন করে বাফুফে জানিয়েছে ২০ জানুয়ারি শুরু হবে। ৮ ভেন্যুতে খেলা হবে। ৫২ দল খেলবে। ভেন্যুগুলো হচ্ছে: হবিগঞ্জ, পটুয়াখালী, ফেনী, ফরিদপুর, মানিকগঞ্জ, দিনাজপুর, বগুড়ায় খেলা হবে। এরপর চূড়ান্ত পর্ব কোথায় হবে সেটি চূড়ান্ত নয় তবে ঢাকায় হতে পারে। ২০১৮ সালে শেষবার হয়েছিল এই টুর্নামেন্ট।