আশার শিক্ষা সেবিকা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত

আপডেট : ১৭ জানুয়ারি ২০২০, ২২:৩৬

নরসিংদী প্রতিনিধি

গত বৃহস্পতিবার ‘আশা’ নরসিংদীর শিক্ষা সেবিকাগণকে নিয়ে স্থানীয় আঞ্চলিক সমবায় প্রশিক্ষণ ইনস্টিটিউটে শিক্ষা সেবিকা সম্মেলন ও কর্মশালার আয়োজন করে। আশার কেন্দ্রীয় কার্যালয়ের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সুমন আহমদের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন নরসিংদীর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ড. এটিএম মাহবুব উল করিম। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাসরীন আক্তার, নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবুল ফজল, আশার ডেপুটি জয়েন্ট ডিরেক্টর গোলাম রব্বানী খান, ডিভিশনাল ম্যানেজার একেএম তারেক, নরসিংদী সিনিয়র ডিস্ট্রিক ম্যানেজার সমীরণ চন্দ্র রায় প্রমুখ বক্তব্য রাখেন। আশা দেশের সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তা ও স্কুল থেকে ঝরে পড়াদের সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে প্রাথমিক শিক্ষা শক্তিশালীকরণ কর্মসূচি পরিচালনা করে আসছে। দেশের ৬৪ জেলায় বর্তমানে আশার ১২ শত ৫০টি ব্রাঞ্চের মাধ্যমে ১৮ হাজার ৯৫০টি শিক্ষা কেন্দ্রে দরিদ্র পরিবারের প্রায় পাঁচ লক্ষ শিক্ষার্থী এই কর্মসূচির সুবিধা ভোগ করছে। এরই অংশ হিসেবে নরসিংদীতে আশার ১৮টি ব্রাঞ্চের ২৭০টি শিক্ষা কেন্দ্রের মাধ্যমে ৭ হাজার ৩১ জন শিক্ষার্থীকে এই সুবিধার আওতায় আনা হয়েছে।