ফয়েজ উদ্দিন সভাপতি ফজলুল হক সেলিম সাধারণ সম্পাদক

আপডেট : ১৭ জানুয়ারি ২০২০, ২২:৩৮

সিলেট জেলা আইনজীবী সমিতি

সিলেট অফিস

দিনব্যাপী উত্সবমুখর পরিবেশে সিলেট জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে এ টি এম ফয়েজ উদ্দিন সভাপতি ও মো. ফজলুল হক সেলিম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সমিতির ১৬৮১ ভোটারের মধ্যে ১৪০৮ জন আইনজীবী ভোটার এ নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এবারের বার্ষিক নির্বাচনে ২৬টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫৫ জন প্রার্থী।

শুক্রবার ভোর সাড়ে ৫টায় এ ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার আলী মোস্তফা মিশকাতুন নূর অ্যাডভোকেট। এ সময় তাকে নির্বাচনের ফলাফল ঘোষণায় সহযোগিতা করেন সহকারী নির্বাচন কমিশনার মোহাম্মদ মখলিছুর রহমান অ্যাডভোকেট ও নেপাল চন্দ্র চন্দ অ্যাডভোকেট।

ঘোষিত ফলাফল অনুযায়ী এ টি এম ফয়েজ উদ্দিন ৫৪২ ভোট পেয়ে সভাপতি, আব্দুল হাই কাইয়ুম ৬৪৬ ভোট পেয়ে সহসভাপতি-১, মো. ফজলুল হক সেলিম ৭১২ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে, মো. হুমায়ুন রশীদ (সুয়েব) ৪৩৯ ভোট পেয়ে যুগ্ম সম্পাদক-১ পদে, মাসুদুর রহমান খান (মুন্না) ৪৬৯ ভোট পেয়ে যুগ্ম সম্পাদক-২ পদে, মোহাম্মদ মোমিনুল ইসলাম মোমিন ৮৫৯ ভোট পেয়ে সমাজ বিষয়ক সম্পাদক পদে, মো. আজমল হোসেন ৭২৯ ভোট পেয়ে সহসমাজ বিষয়ক সম্পাদক পদে, মো. তানভীর আক্তার খান ৮৮৮ ভোট পেয়ে লাইব্রেরি সম্পাদক পদে, মো. এমদাদুল হক ৭২৮ ভোট পেয়ে প্রধান নির্বাচন কমিশনার পদে, মো. লিয়াকত আলী ৬৮১ ভোট ও শ্রী জয়জিত আচার্য ৬৭১ ভোট পেয়ে সহকারী নির্বাচন কমিশনার পদে, মোহাম্মদ মিজানুর রহমান ৭৩৩ ভোট, রেদওয়ানুল ইসলাম ৫৫২ ভোট ও আবু ফাহাদ ৫৪৩ ভোট পেয়ে সহসম্পাদক পদে নির্বাচিত হয়েছেন এবং সহসভাপতি-২ পদে মো. মখলিছুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এছাড়াও সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্যের ১১টি পদে মো. আজিজুর রহমান ১০৭৩ ভোট, আব্দুল গফফার ১০৭৩ ভোট, মো. রাজ উদ্দিন ৯০৯ ভোট, জ্যোতির্ময় পুরকায়স্থ (কাঞ্চন) ৮৫৭ ভোট, মো. আব্দুল ওদুদ ৮৫০ ভোট, দীনা ইয়াছমীন ৮২০ ভোট, মো.  আব্দুল মান্নান চৌধুরী ৮১১ ভোট, এ এস এম আব্দুল গফুর ৮০৩ ভোট, জসীম উদ্দিন আহমদ ৭৭৪ ভোট, মো. ওবায়দুর রহমান ৭৫০ ভোট ও প্রদীপ কুমার ভট্টাচার্য ৫৮৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।