মৃত্যুবার্ষিকী

আপডেট : ১৭ জানুয়ারি ২০২০, ২২:৩৮

শাহজালাল মিয়া

দৈনিক ইত্তেফাকের সাবেক প্রধান নির্বাহী (বিজ্ঞাপন), ঢাকাস্থ কাঠালিয়া থানা কল্যাণ সমিতির সভাপতি, ঢাকা মেট্রোপলিটন স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, মিরপুরস্থ শাহ-সাহেবনগর সমাজকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি, ডিসকভারী অ্যাডভারটাইজিং ও ডিসকভারী সিকিউরিটি সার্ভিসেস লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব মো. শাহজালাল মিয়ার আজ শনিবার তৃতীয় মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষ্যে আত্মীয়স্বজনসহ পরিচিত-পরিজন সকলের কাছে মরহুমের রুহের মাগফেরাতের দোয়া চেয়ে গ্রামের নিজ বাড়ি কাঠালিয়া, ঝালকাঠিতে কোরআন-খানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।