প্রথম ম্যাচে ভারতকে উড়িয়েই দিয়েছিল অস্ট্রেলিয়া। তিন ম্যাচের সিরিজের দ্বিতীয়টিতে গতকাল রাতে সমতা ফেরাল ভারত। আগামীকাল রবিবার দুই দেশের মধ্যে বেঙ্গালুরুতে হবে তৃতীয় ও সিরিজের শেষ ম্যাচটি।
গতকাল রাজকোটে অস্ট্রেলিয়াকে ৩৬ রানের ব্যবধানে হারিয়েছে বিরাট কোহলির দল। ভারত ৬ উইকেটে ৩৪০ রান করে। জবাবে অস্ট্রেলিয়া ৪৯.১ ওভারে ৩০৪ রানে অলআউট হয়।
আগে ব্যাট করা ভারতকে অসাধারণ শুরু এনে দেন রোহিত শর্মা ও শিখর ধাওয়ান। দুই জনে ৮১ রান যোগ করেন কোনো উইকেট না হারিয়ে। রোহিত ৪২ রান করে আউট হন। এরপর বিরাট কোহলির সঙ্গে দারুণ জুটি করেন ধাওয়ান। শেষ পর্যন্ত ৪ রানের জন্য সেঞ্চুরি মিস করেন ধাওয়ান। রোহিত ৭৮ রান করেন। আর পরে নেমে লোকেশ রাহুল ৫২ বলে ৮০ রান করেন।
জবাব দিতে নেমে ধীরলয়ে হলেও শুরুটা খুব খারাপ হয়নি। ডেভিড ওয়ার্নার ২০ রান করে ফিরে আসেন। কিন্তু অ্যারন ফিঞ্চ, মার্নাস লাবুশানেকে নিয়ে ভালো চলছিলেন স্টিভেন স্মিথ। ফিঞ্চ ৩৩ রান ও লাবুশানে ৪৬ রানে আউট হন। স্মিথ মাত্র ২ রানের জন্য সেঞ্চুরি মিস করেন। কিন্তু পরে দ্রুত উইকেট হারিয়ে ফেলে অস্ট্রেলিয়া।
