জাতীয় সংসদের বগুড়া-১ আসনের সংসদ সদস্য আবদুল মান্নানের শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। ঢাকা ল্যাবএইড হাসপাতালে তিনি লাইফ সাপোর্টে আছেন। আব্দুল মান্নানের পরিবারের একজন সদস্য ইত্তেফাককে জানান, গতকাল সকালে তার শারীরিক অবস্থা একটু ভালো হয়েছিল। বিকালে অবস্থার অবনতি হয়। এখনো লাইফ সাপোর্টে রয়েছেন। পরিবারের সদস্যরা দেশবাসীর কাছে আব্দুল মান্নানের জন্য দোয়া কামনা করেছেন।
আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবদুল মান্নান এমপি বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় ঢাকায় তার ধানমন্ডির বাসভবনে হঠাত্ অসুস্থ হয়ে পড়েন। এরপর পরিবারের লোকজন তাকে পপুলার হাসপাতালে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে বেলা আড়াইটায় তাকে ল্যাবএইড হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি ল্যাবএইড হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে রয়েছেন।
