সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) এর সম্মেলনে ইমরানকে আমন্ত্রণ করা হবে বলে বৃহস্পতবারই জানিয়েছিল ভারত সরকার। কিন্তু ইমরান খান নিজে ভারত সফর না করে তার প্রতিনিধি হিসাবে পররাষ্ট্রমন্ত্রীকে পাঠাতে পারেন। আইএএনএস পাকিস্তান প্রশাসনের এক শীর্ষ কর্মকর্তার বরাতে এমন খবর দিয়েছে বলে জানিয়েছে। এ বছর এসসিও সম্মেলনের আয়োজক দেশ ভারত। নয়াদিল্লিতে সম্মেলনটি আয়োজিত হবে। এতে এসসিও-র ৮ দেশ ও ৪ পর্যবেক্ষকসহ অন্যান্য আন্তর্জাতিক সদস্যদেরও আমন্ত্রণ জানানো হবে।
