টে ক শ ট

আপডেট : ১৮ জানুয়ারি ২০২০, ২১:৩৮

মানুষের আকৃতিতে তৈরি এই রোবটটির নির্মাতা দক্ষিণ কোরিয়ার একটি প্রতিষ্ঠান। সুন্দরী মডেলের আকৃতিতে তৈরি এই রোবট গান গাইতে পারে এবং নাচতেও পারে। প্রদর্শনীতে সে সকলকে নাচে-গানে মাতিয়ে রাখতে পারে

 

০০০

 

লাইফকেয়ারবট নামের এই রোবটটি রোবটটি হাসপাতালের ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে ঘুরে রোগীদের মনিটর করে। রোগীদের যেকোনো সমস্যা মনে করলে সাথে সাথে সে ডিউটিতে থাকা ডাক্তারকে জানিয়ে দেয়

 

০০০

 

 কৃত্রিম নানান ধরনের শারীরিক অঙ্গের প্রোটোটাইপ। ছবিতে প্রদর্শিত হচ্ছে একটি কৃত্রিম পা। যারা পায়ের সমস্যার কারণে চলার শক্তি হারিয়ে ফেলেছেন, তাদের জন্য এই কৃত্রিম পা দিয়ে প্রকৃত পায়ের অভাব কিছুটা হলেও দূর করা যাবে

 

০০০

 

ইউজিন রোবটের তৈরি এই রোবটটি শিশুদের শিক্ষা সহায়ক একটি যন্ত্র হিসেবে কাজ করবে। এটি এর ডিসপ্লেতে ইন্টার্যাকটিভ চরিত্রের মাধ্যমে শিশুদের প্রাথমিক শিক্ষার সব পাঠ প্রদান করতে পারে