g স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম অফিস
আলোচনা-সমালোচনা ও ক্রীড়াবিদদের চাপা ক্ষোভের মধ্যে শেষ হয়েছে ৪৩তম জাতীয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতা। চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে গতকাল শনিবার তিন দিনের এ প্রতিযোগিতা শেষ হলো— বাংলাদেশ নৌবাহিনীর শ্রেষ্ঠত্বে। নৌবাহিনী ২০টি স্বর্ণ, ১৭টি রৌপ্য ও ৮টি তাম্র পদক পেয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী ১৪টি স্বর্ণ, ১৪টি রৌপ্য ও ১৪টি তাম্র পদক পায় দ্বিতীয় স্থান।
