বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশিপ
বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশিপে গতকালের খেলায় লালমনিরহাট ও কুড়িগ্রাম জিতেছে।
আমাদের লালমনিরহাট প্রতিনিধি জানান, স্থানীয় শেখ কামাল স্টেডিয়ামে লালমনিরহাট জেলা দল ২-১ গোলে পঞ্চগড়কে হারায়। লালমনিরহাটের রাকিবুজ্জামান ও সাকিব এবং পঞ্চগড়ের জাহাঙ্গীর গোল করেন।
অপর দিকে কুড়িগ্রাম প্রতিণিধি জানান, কুড়িগ্রাম স্টেডিয়ামে স্বাগতিক জেলা ১-০ গোলে হারায় দিনাজপুরকে। গোলটি করেন মুরাদ।
