মোহনগঞ্জ (নেত্রকোনা) সংবাদদাতা
মোহনগঞ্জে স্কুলছাত্রী রুনা হত্যার বিচার দাবিতে শনিবার মানববন্ধন করা হয়েছে। মোহনগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে উপজেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিটির উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে স্কুলছাত্রী রুনা হত্যার বিচার দাবিতে বক্তব্য রাখেন উপজেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি আকিকুন্নেছা চৌধুরী বিউটি, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ জাহান, উপজেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক এমদাদুল ইসলাম খোকন, নারী নেত্রী জাকিয়া সুলতানা, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লাইলী আরজুমান প্রমুখ।
