বড়াইগ্রামে বাউল উত্সব

আপডেট : ১৮ জানুয়ারি ২০২০, ২১:৪৯

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

বড়াইগ্রামে রুপরেখা লালন একাডেমির ১৫ বছর পূর্তি উপলক্ষ্যে শুক্রবার বাউল উত্সব অনুষ্ঠিত হয়েছে। বনপাড়া ডিগ্রী কলেজ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে একাডেমির সভাপতি সুলতান আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি। উত্সবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ পিএএ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশরাফুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার পারভেজ ও বনপাড়া পৌর মেয়র কে এম জাকির হোসেন। অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আতাউর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার কলি, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবলু প্রমুখ। পরে কুষ্টিয়াসহ দেশের বিভিন্ন স্থান থেকে আসা বাউল শিল্পীসহ একাডেমির শিক্ষার্থী ক্ষুদে বাউল শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।