রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীতে শুক্রবার বিকালে দুই কেজি গাঁজাসহ দুই নারী বাসযাত্রীকে গ্রেফতার করেছে আহলাদীপুর হাইওয়ে থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো: মর্জিনা বেগম ও জরিনা বেগম। আহলাদীপুর হাইওয়ে থানার ওসি মাসুদ পারভেজ ভূইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী থেকে ফরিদপুরগামী লোকাল পরিবহনে আহলাদীপুর হাইওয়ে থানা পুলিশের এসআই মিজানুর রহমান, এএসআই সোহাগ রানাসহ সঙ্গীয় ফোর্স মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় ঐ দুই নারী বাসযাত্রীকে গাঁজাসহ গ্রেফতার করা হয়। রাজবাড়ী থানার ওসি স্বপন কুমার মজুমদার বলেন, শুক্রবার রাতে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।
