মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা
মোরেলগঞ্জে শনিবার ভোররাতে ৩০০ মণ জাটকা ইলিশসহ একটি ফিসিং ট্রলার আটক করেছে কোস্টগার্ড। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মায়ের দোয়া ট্রলারের মাঝি মো. রমজান আলী ও আড়তদার ইসরাফিল সরদারকে ৫ হাজার টাকা করে জরিমানা করেছেন। সহকারী কমিশনার (ভূমি) রঞ্জন চন্দ্র দে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় উপজেলা সিনিয়র মত্স্য কর্মকর্তা প্রণব কুমার বিশ্বাস, কোস্টগার্ড মোরেলগঞ্জ স্টেশন কর্মকর্তা মো. আব্দুল হাকিম উপস্থিত ছিলেন।
