শিবালয় (মানিকগঞ্জ) সংবাদদাতা
শিবালয়ের সদরউদ্দিন ডিগ্রি কলেজ অধ্যক্ষ ড. বাসুদেব কুমার দে শিকদার একুশে স্মৃতি সংসদ আয়োজিত মুক্তিযুদ্ধের বন্ধু শ্রীমতি ইন্দিরা গান্ধী স্মৃতি সম্মাননা-২০২০ লাভ করেছেন। শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় তিনি এ সম্মানে ভূষিত হন।
ঢাকার বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে শুক্রবার সন্ধ্যায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী আব্দুল মান্নান খান। একুশে পদকপ্রাপ্ত ভাষা সৈনিক শামসুল হুদা, সাবেক মন্ত্রী শামসুল হক টুকু ও অতিরিক্ত সচিব পীরজাদা শহিদুল হারুন বিশেষ অতিথি ছিলেন।
সংগঠনের মহিলা সম্পাদক উর্মি রহমান জানান, ‘শতবর্ষে বঙ্গবন্ধ’ু শীর্ষক আলোচনা সভা শেষে এ সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
