নবীনগরে দুই দোকানিকে জরিমানা

আপডেট : ১৮ জানুয়ারি ২০২০, ২১:৫৩

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শুক্রবার বিকালে দুই দোকানিকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

উপজেলার বিটঘরের জোড় পুকুর পাড় মহেশ রোডের সিএনজি স্টেশন সংলগ্ন দুই দোকানিকে রড ও সিমেন্ট ব্যবসা করার জন্য নির্ধারিত ড্রিল লাইসেন্স না থাকার অপরাধে নগদ ৩০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে তিন মাস করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নবীনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হাছান।