সংবাদ সংক্ষেপ

আপডেট : ১৮ জানুয়ারি ২০২০, ২১:৫৩

সঞ্চয় সপ্তাহ উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা

স্টাফ রিপোর্টার, রংপুর রংপুরে সঞ্চয় সপ্তাহ উপলক্ষ্যে শনিবার র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা সঞ্চয় অফিসের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় থেকে র্যালি বের হয়। শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আলোচনা সভায় জাতীয় সঞ্চয় বিভাগীয় কার্যালয়ের ভারপ্রাপ্ত উপ-পরিচালক মমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার জেলা প্রশাসকের কার্যালয়ের উপ-পরিচালক সৈয়দ ফরহাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার রংপুর বিভাগীয় উপ-পরিচালক আশরাফুল ইসলাম। বক্তব্য রাখেন সঞ্চয় অফিসার রবিউল হাসান, সহপ্রধান শিক্ষক আব্দুল মালেক, সিনিয়র সহকারী শিক্ষক মিজানুর রহমান প্রমুখ।

গাইবান্ধায় অ্যাডভোকেসি সভা

গাইবান্ধা প্রতিনিধি গাইবান্ধায় শনিবার স্থানীয় বেসরকারি সংস্থা জনউদ্যোগের আয়োজনে অবলম্বন মিলনায়তনে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নেতৃবৃন্দের সঙ্গে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। গাইবান্ধার গোবিন্দগঞ্জে রংপুর চিনিকলের সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ফিলিমন বাস্কের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির গাইবান্ধা জেলা শাখার সভাপতি মিহির ঘোষ, পরিবেশ আন্দোলন-গাইবান্ধা শাখার সভাপতি ওয়াজিউর রহমান রাফেল, আদিবাসী বাঙালি সংহতি পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু প্রমুখ।

হতদরিদ্র মেধাবী ছাত্রীদের মধ্যে বৃত্তি প্রদান

চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা চৌদ্দগ্রামে শনিবার ২০ জন হতদরিদ্র ছাত্রীকে মেধা বৃত্তি এবং মেধাবী ছাত্রীদের উদ্দীপনা পুরস্কার দেওয়া হয়েছে। সামাজিক সংগঠন পাঁচরা জনকল্যাণ সংস্থার উদ্যোগে এ উপলক্ষ্যে চৌদ্দগ্রাম মাধ্যমিক পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র মিজানুর রহমান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জামাল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা ভাইস চেয়ারম্যান এ বি এম এ বাহার ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জি এম মীর হোসেন মীরু।

নাটোরে সঞ্চয় সপ্তাহ উদ্বোধন

নাটোর প্রতিনিধি নাটোরে শনিবার সঞ্চয় সপ্তাহ উদ্বোধন করা হয়েছে।

নাটোর শহরের কানাইখালী স্টেডিয়াম মাঠ থেকে জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের নীচাবাজার সঞ্চয় অফিসে গিয়ে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) মীর আসাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশরাফুল ইসলাম, জেলা সঞ্চয় অফিসের সহকারী পরিচালক মোহাম্মদ হালিমুজ্জামান প্রমুখ।

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

নেত্রকোনা প্রতিনিধি নেত্রকোনা সরকারি মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শনিবার কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে এবং শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক কামরুল হাসানের সঞ্চালনায় প্রতিযোগিতা উদ্বোধন এবং পুরস্কার বিতরণ করেন বিশিষ্ট সমাজ সেবক ও জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি ক্রীড়াবিদ কামরুন্নেছা আশরাফ। এ সময় বক্তব্য রাখেন নেত্রকোনা সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ প্রফেসর শীতাংশু কুমার ভদ্র, উপাধ্যক্ষ কাজী ফারুক আহমেদ, প্রফেসর শামসুন্নাহার খানম এবং উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তুহিন আক্তার ও নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামলেন্দু পাল।

ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের দাবি দিবস পালন

মুলাদী (বরিশাল) সংবাদদাতা মুলাদীতে শনিবার ইমারত নির্মাণ শ্রমিকদের দাবি দিবস পালন করেছে সংগঠনটি। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের বোর্ডসভা প্রতিমাসে, নির্মাণ শ্রমিকদের বাসস্থান, কর্মসংস্থান নিরাপত্তা ও পে-স্কিম চালুসহ ১২ দফা দাবিতে উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. শহিদুল ইসলাম সোহাগ ও সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেনের নেতৃত্বে র্যালি বের করা হয়। শেষে উপজেলা কার্যালয়ের সামনে সমাবেশের আয়োজন করা হয়।

আন্তঃস্কুল ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

মৌলভীবাজার প্রতিনিধি মৌলভীবাজার সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের কামালপুর কাষ্টার আয়োজিত আন্তঃস্কুল ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার মৌলভীবাজার সদর উপজেলার কামালপুর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে আন্তঃস্কুল ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সদর উপজেলার নালিউড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম (বার)। সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা অরবিন্দ কর্মকারের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরিফুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা মোতাহের বিল্লাহ, সদর থানার ওসি আলমগীর হোসেন প্রমুখ।

বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি উপজেলা কমিটি গঠন

চাটমোহর (পাবনা) সংবাদদাতা বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি চাটমোহর উপজেলা শাখা কমিটি গঠন করা হয়েছে। এর আগে শুক্রবার বিকালে চাটমোহর নতুন বাজার জারদিস মোড়ে ‘স্বাদ প্লাস-২ রেস্টুরেন্ট এন্ড সুইটস্’-এ সভা অনুষ্ঠিত হয়। স্বাদ প্লাস রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে সভার প্রথম পর্বে অতিথি ছিলেন বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি পাবনা জেলা শাখার সভাপতি আবু ইসাহক শামীম ও সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বাচ্চু। সভায় রেস্তোরাঁ মালিকদের মধ্যে থেকে ১৯ সদস্য বিশিষ্ট বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি চাটমোহর শাখা গঠন করা হয়।

চাঁপাইনবাবগঞ্জে সঞ্চয় সপ্তাহ উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জে শনিবার সঞ্চয় সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও জেলা সঞ্চয় অফিস র্যালি ও আলোচনা সভার আয়োজন করে। জেলা প্রশাসকের কার্যালয় চত্বর হতে র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুজিব মঞ্চের সামনে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক। স্বাগত বক্তব্য রাখেন জেলা সঞ্চয় অফিসের সহকারী পরিচালক ওয়াসিম আহমেদ।

যশোরে জাতীয় সঞ্চয় সপ্তাহ শুরু

যশোর অফিস যশোরে শুরু হয়েছে জাতীয় সঞ্চয় সপ্তাহ। উদ্বোধনী দিনে যশোর জেলা সঞ্চয় অফিসের আয়োজনে শনিবার সকালে প্রচার শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। কালেক্টরেট চত্বরে বাদ্যের তালে তালে বেলুন উড়িয়ে প্রচারণামূলক শোভাযাত্রার উদ্বোধন করেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক রফিকুল হাসান। এ সময় সঞ্চয়পত্রে বিনিয়োগ করে নিরাপদ ও ঝুঁকিমুক্ত থাকতে সকলের প্রতি আহ্বান জানান তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা সঞ্চয় অফিসের সহকারী পরিচালক জাকির হোসেন।

ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

হোমনা (কুমিল্লা) সংবাদদাতা হোমনায় শনিবার আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের এমপি সেলিমা আহমাদ। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন পৌর মেয়র অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার, আওয়ামী লীগ নেতা মাহবুব খন্দকার প্রমুখ।

সঞ্চয় সপ্তাহ উপলক্ষ্যে র্যালি

বাগেরহাট প্রতিনিধি জাতীয় সঞ্চয় সপ্তাহ উপলক্ষ্যে শনিবার বাগেরহাটে বর্ণাঢ্য র্যালি বের কর হয়। জেলা সঞ্চয় অফিসের আয়োজনে শহরের খানজাহান আলী রোডে সঞ্চয় অফিসের সামনে থেকে র্যালিটি বের হয়ে একই স্থানে এসে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন বাগেরহাটের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক  দেবপ্রসাদ পাল, বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা, জেলা সঞ্চয় অফিসের সহকারী পরিচালক মফিজুল ইসলাম প্রমুখ।