বিখ্যাত ঔপন্যাসিক, কবি রুডইয়ার্ড কিপলিং-এর বাড়ির সামনের একটি গাছ একটি গাড়ি ধাক্কা দিয়ে ভেঙে ফেলল। পরদিন কিপলিং খেপে গিয়ে গাড়ির মালিককে চিঠি লিখলেন ক্ষতিপূরণের জন্য। গাড়ির মালিক কোনো সাড়াশব্দ করল না। কিপলিং আরো গোটা চারেক চিঠি লিখে উত্তর না পেয়ে খেপে গিয়ে গাড়ির মালিকের বাসায় হাজির হলেন।
—কী ব্যাপার ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপারে মনে হচ্ছে আপনার কোনো মাথাব্যথা নেই?
—জনাব আপনি আরো গোটা দুয়েক চিঠি দিলেই আপনার ক্ষতিপূরণের দাম উঠে যাবে। প্রতিটি চিঠিই আমি ১০০ পাউন্ড করে বিক্রি করছি!
