চিটাগাং সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতির নির্বাচনি তপশিল ঘোষণা

আপডেট : ১৮ জানুয়ারি ২০২০, ২২:২৯

 চট্টগ্রাম অফিস

চিটাগাং সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের ত্রিবার্ষিক নির্বাচনের তপশিল ঘোষণা করেছে নির্বাচন পরিচালনা কমিটি। আগামী ২৪ ফেব্রুয়ারি সমিতির ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে।

গতকাল শনিবার নগরীর চেরাগী পাহাড়ে সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এই তপশিল ঘোষণা করা হয়। সমিতির নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক হেলাল উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কমিটির সদস্য সাংবাদিক নিরুপম দাশগুপ্ত ও আমির হোসেন উপস্থিত ছিলেন।

ঘোষিত তপশিল অনুযায়ী মনোনয়নপত্র সংগ্রহ ২০ ও ২১ জানুয়ারি, মনোনয়নপত্র দাখিল ২৩ জানুয়ারি বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত এবং মনোনয়নপত্র বাছাই ২৪ জানুয়ারি সন্ধ্যা ৬টায় সমিতির কার্যালয়ে। প্রাথমিক খসড়া তালিকা প্রকাশ ২৪ জানুয়ারি, বাতিলকৃত মনোনয়নপত্রের আপিল ২৬ ও ২৭ জানুয়ারি জেলা সমবায় অফিসারের কার্যালয়ে অফিস চলাকালীন। আপিল আবেদন, শুনানি গ্রহণ ও নিষ্পত্তি ২৮, ২৯ ও ৩০ জানুয়ারি।

প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহার ৭ ফেব্রুয়ারি, প্রতীক বরাদ্দ ও চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ ৮ ফেব্রুয়ারি।