নৌকার প্রার্থীদের সমর্থন পরিবহন মালিক সমিতির

আপডেট : ১৯ জানুয়ারি ২০২০, ০০:৩২

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে নৌকা প্রতীক প্রার্থীদের সমর্থন জানিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। গতকাল শনিবার নগরীর গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চে অনুষ্ঠিত এক সভা থেকে এ সমর্থন জানানো হয়। সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় রাজধানীতে চলাচলরত সব পরিবহন মালিক-শ্রমিকরা উপস্থিত ছিলেন।

সভায় এনায়েত উল্যাহ বলেন, বাস মালিক ও শ্রমিকদের বলব, আপনারা সবাই নৌকার পক্ষে কাজ করুন। দেশের সড়ক পরিবহন জগতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে অবদান রেখেছেন, তার উপহার হিসেবে আমরা তার মনোনীত দুই মেয়র প্রার্থীর জয়ের জন্য কাজ করব।  

উল্লেখ্য, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।