চীন-মিয়ানমারের ৩৩ চুক্তি স্বাক্ষর

আপডেট : ১৯ জানুয়ারি ২০২০, ০০:৩৮

চীন ও মিয়ানমারের মধ্যে অবকাঠামোগত ৩৩টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। দুই দিনের সফরে মিয়ানমারে অবস্থানরত চীনের প্রেসিডেন্ট শি জিন পিং ও মিয়ানামরের স্টেট কাউন্সিলর অং সান সু চি চুক্তিগুলোতে স্বাক্ষর করেন। এর ফলে দক্ষিণ এশিয়ার দেশ মিয়ানমারের উপর চীনের নিয়ন্¿ণ আরো বাড়বে বলে মনে করা হচ্ছে। চুক্তিগুলোর মধ্যে অধিকাংশই চীনের ‘ওয়ান বেল্ট ওয়ান রোড’ পরিকল্পনা সম্পর্কিত। তাছাড়া দক্ষিণ-পশ্চিমা চীন থেকে ভারত মহাসাগর পর্যন্ত রেললাইন, রাখাইনে গভীর সমুদ্র বন্দর নির্মাণ, সীমান্তে বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং ইয়াঙ্গুনে একটি নতুন প্রকল্প উল্লেখযোগ্য। চুক্তিগুলা দু’দেশের মধ্যে অবকাঠামোগত প্রকল্প গতিশীল করবে বলে দাবি করেছে চীন। ধারণা করা হচ্ছিল, ২০১১ সাল থেকেই ৩ দশমিক ৬ বিলিয়ন ডলারের বিতর্কিত বাঁধ প্রকল্পটি নিয়ে আলোচনা করবে দুই পক্ষ। তবে বিষয়টি সতর্কতার সঙ্গে এড়িয়ে গেছেন দুই নেতা। -রয়টার্স