যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে একই পরিবারের চারজন নিহত এবং একজন আহত হয়েছেন। শুক্রবার উটাহ অঙ্গরাজ্যের সল্ট লেক সিটির উপকূলীয় এলাকায় স্থানীয় সময় শুক্রবার রাতে গোলাগুলির ঘটনা ঘটে। গ্র্যান্টসভিলের পুলিশ বন্দুকধারীকে হেফাজতে নিয়েছে। গ্র্যান্টসভিলের মেয়র ব্রেন্ট মার্শাল জানিয়েছেন, হামলাকারী ও পরিবারের নিহত সদস্যরা একে অপরের সঙ্গে পরিচিত। পুলিশ হামলাকারী ও হতাহতদের পরিচয় প্রকাশ করেনি। পুলিশ এটাকে একটা হত্যাকা– হিসেবে বিবেচনা করছে। -এবিসি নিউজ
