উ. কোরিয়ার পররাষ্ট্রমন্¿ীকে সরিয়ে দেওয়া হয়েছে

আপডেট : ১৯ জানুয়ারি ২০২০, ০১:০১

উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্¿ী রি ইয়ংকে সরিয়ে দেওয়া হয়েছে। তার স্থলে কাকে নিয়োগ দেওয়া হয়েছে তা জানা জানা যায়নি। দক্ষিণ কোরিয়া ভিত্তিক এনকে নিউজ এই তথ্য জানিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্রের বরাত দিয়ে এনকে নিউজ জানায়, আগামী সপ্তাহে নতুন পররাষ্ট্রমন্¿ীর নাম প্রকাশ করা হতে পারে। নতুন পররাষ্ট্রমন্¿ী নিয়োগে সতর্কতা অবলম্বন করা হচ্ছে। -রয়টার্স