ছবি ও গল্প

আপডেট : ১৯ জানুয়ারি ২০২০, ১৯:৪২

অনেকদিন ধরে গোপনে চুটিয়ে প্রেম করছেন অভিনেতা জিয়াউর রোশন রিক্ত।—এমন গুঞ্জন শোনা যাচ্ছিল সিনেমা পাড়ায়।

অবশেষে নিজেই বিষয়টি স্বীকার করলেন তিনি। বিশ্ববিদ্যালয় পড়ুয়া তাসনিম ঈশার সঙ্গে দেড় বছর ধরে প্রেম করছেন বলে জানিয়েছেন এই তারকা। ২০১৭ সালে সুন্দরী প্রতিযোগিতা ‘ওয়ার্ল্ড মিস ইউনিভার্সিটি’তে অংশ নিয়ে প্রথম রানারআপ হন তিনি। তবে এখন মিডিয়ার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই বলে জানান ‘ককপিট’ খ্যাত অভিনেতা।

শনিবার ছিল ঈশার জন্মদিন। তাই ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে রাজধানীর একটি রেস্টুরেন্টে প্রেমিকার জন্মদিন উদযাপন করেছেন রোশন।

০০০

‘বেলাশেষে’র পর এবার ‘বেলাশুরু’। মে মাসেই মুক্তি ‘বেলাশুরু’র। রবিবার সৌমিত্র চট্টোপাধ্যায়ের জন্মদিনে তার জন্য বিশেষ একটি ছবি উপহার দিলো টিম উইন্ডোজ। এই প্রথম বেলাশুরুর কোনো দৃশ্য প্রকাশ্যে এলো। তাতেই দেখা যাচ্ছে পরম মমতায় স্বাতীলেখার চুল আঁচড়ে দিচ্ছেন সৌমিত্র। বয়স বেড়েছে দু’জনেরই। বেলাশুরুতে একা থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন তারা। কতটা বদলাল সেই চিত্র, উত্তর মিলবে ‘বেলাশুরু’ সিনেমায়।

০০০০

শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে রাত ৮টায় দর্শনীর বিনিময়ে মঞ্চস্থ হয় কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী ‘পালা গান’।

গতকাল বিকেল ৪টা থেকে একাডেমির নন্দনমঞ্চে পরিবেশিত হয়  ফরিদুপুর, নোয়াখালী ও শেরপুর জেলার সাংস্কৃতিক পরিবেশনা এবং রাত ৮টায় একাডেমি প্রাঙ্গণে দর্শনীর বিনিময়ে অনুষ্ঠিত হয় চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী লোকনাট্য ‘ঝাণ্ডির গান’।