চলতি পথে পকেট থেকে স্মার্টফোন বের না করেই বার্তাগুলো পড়া যাবে। এরই মধ্যে পরীক্ষামূলকভাবে অগমেন্টেড রিয়ালিটি (এআর) প্রযুক্তিনির্ভর স্মার্টলেন্স তৈরি করেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অবস্থিত মোজো ভিশন। তাদের দাবি, স্মার্টলেন্সটি কাজে লাগিয়ে চাইলে অনলাইন থেকে আবহাওয়ার হালনাগাদ তথ্য, এমনকি আশপাশের বিভিন্ন রেস্তোরাঁর তথ্যও জানা সম্ভব। সাধারণ লেন্সের আদলে চোখে পরা যাবে বিশেষ ধরনের স্মার্টলেন্সটি। চোখের মণি বিশেষ ভঙ্গিতে নাড়িয়ে লেন্সটি চালু বা বন্ধ করতে হবে
০০০
ব্যায়ামের সময় সঠিক পদ্ধতিতে দৌড়ানো খুবই গুরুত্বপূর্ণ। আর তাই এবার প্রশিক্ষকের মতোই দৌড়ানোর কৌশল ঠিক আছে কি না জানাবে স্মার্ট জুতা। ব্যবহারকারীর পায়ের নড়াচড়া শনাক্ত করতে জুতাটির সোলে বসানো হয়েছে সেন্সর, যা পায়ের বিভিন্ন অংশের কার্যক্রম শনাক্ত করে মনিটরে প্রদর্শন করে। জাপানের ফুটওয়্যার নির্মাতা ‘অসিকস’র তৈরি জুতাটি বাজারে আসবে ফেব্রুয়ারিতে
