প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত

আপডেট : ১৯ জানুয়ারি ২০২০, ২১:২৯

নোয়াখালী জিলা স্কুল

  নোয়াখালী প্রতিনিধি

বর্ণিল আয়োজনে উত্সবমুখর পরিবেশে নোয়াখালী জিলা স্কুলের প্রাক্তন ছাত্রদের মিলনমেলা শনিবার স্কুল ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।

মিলনমেলায় ১৯৫০ সাল থেকে ২০১৭ সালের ব্যাচের কয়েক হাজার ছাত্র অংশগ্রহণ করেন। এ সময় প্রাক্তন ছাত্রদের পদচারণায় আনন্দে মুখরিত হয়ে ওঠে পুরো শিক্ষাঙ্গন। পুরোনো বন্ধুদের পেয়ে অনেকে আত্মহারা হয়ে পড়েন। সকাল থেকে রাত ১১টা পর্যন্ত চলে তাদের আড্ডা, স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সবচেয়ে আনন্দের বিষয় ৮০-ঊর্ধ্ব বয়সের কয়েকজন প্রাক্তন ছাত্র এবং ৬০-৭০-ঊর্ধ্ব প্রাক্তন ছাত্র পিতা, পুত্র  ও নাতি—এ মেলায় এসেছিলেন। সকালে এ অনুষ্ঠানের আনুুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা সদরের এমপি একরামুল করিম চৌধুরী।