যৌন হয়রানির প্রতিবাদে মানববন্ধন

আপডেট : ১৯ জানুয়ারি ২০২০, ২১:৩০

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারসহ সারাদেশে সংগঠিত নারী ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে মৌলভীবাজার জেলা যৌন হয়রানির নির্মূলকরণ নেটওয়ার্কের উদ্যোগে মৌলভীবাজার প্রেসক্লাব প্রাঙ্গণে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন শেষে সমাবেশে জেলা যৌন হয়রানির নির্মূলকরণ নেটওয়ার্কের আহ্বায়ক রাশেদা বেগমের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম মুহিবের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সভাপতি আব্দুল হামিদ মাহবুব, মাহবুবুর রহমান রাহেল, বেলাল তালুকদার প্রমুখ। মানববন্ধন অনুষ্ঠানে বক্তারা নারী ধর্ষণ ও নারী নির্যাতনে জড়িতদের কঠোর শাস্তি দাবি করেন। অনুষ্ঠানে শিক্ষক, ছাত্রী, আইনজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।