মিরসরাইয়ে ইয়াবাসহ গ্রেফতার তিন

আপডেট : ১৯ জানুয়ারি ২০২০, ২১:৩১

মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা

চট্টগ্রামের মিরসরাই থানা পুলিশ উপজেলার হাদিফকির হাটবাজার এলাকায় তিন ব্যক্তির কাছ থেকে ৬০০ পিস ইয়াবা জব্দ করেছে। এসময় পুলিশ ইয়াবা বহনকারী তিন ব্যক্তিকে গ্রেফতার করেছে। শনিবার সন্ধ্যা ৬টায় এই ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, কক্সবাজার জেলার রামু উপজেলার বরুয়াপাড়া গ্রামের মো. হাসিমের পুত্র মো. আইয়েস (১৯), মো. মুকিম উদ্দিনের পুত্র রাজা মিয়া (১৮) ও মো. আবদুর জব্বারের পুত্র ওমর ফারুক (২০)।

মিরসরাই থানার উপপরিদর্শক আমিরুল মুজাহিদ ইত্তেফাককে জানান, এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মিরসরাই থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। রবিবার সকালে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।