বাঁশখালীতে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ১৫

আপডেট : ১৯ জানুয়ারি ২০২০, ২১:৩২

বাঁশখালী (চট্টগ্রাম) সংবাদদাতা

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব মিনজিরীতলা এলাকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রবিবার সকাল ৯টার দিকে সংঘর্ষের এ ঘটনায় মহিলাসহ আহত হয়েছে অন্তত ১৫ জন। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় চার জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে বাঁশখালী হাসপাতালের কর্তব্যরত চিকিত্সক। এ ঘটনায় উভয়পক্ষের মধ্যে উত্তেজনা চলছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকালে বিরোধীয় জায়গার ওপরে ঘর নির্মাণের সময় উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় সংঘর্ষে ১৫ জন আহত হয়। বাঁশখালী হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত চিকিত্সক ডা. শাহিদ চৌধুরী ও ডা. আদনিন মওরিন বলেন, ‘আশঙ্কাজনক অবস্থায় চার জনকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।’ বাঁশখালী থানার ওসি মো. রেজাউল করিম মজুমদার বলেন, ‘সরল ইউনিয়নের কাহারঘোনা এলাকায় মারামারির ঘটনা শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’