নগরকান্দায় অস্ত্রসহ গ্রেফতার পাঁচ জনকে বিভিন্ন মেয়াদে দণ্ড

আপডেট : ১৯ জানুয়ারি ২০২০, ২১:৩৩

নগরকান্দা (ফরিদপুর) সংবাদদাতা

নগরকান্দায় রবিবার দেশীয় অস্ত্রসহ সাত জনকে গ্রেফতার করে পুলিশ। এ সময় অস্ত্র বহনের দায়ে পাঁচ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

উপজেলার পুরাপাড়া ইউনিয়নের বড়কাজুলী গ্রামের সাগর মোল্যা ও ইলিয়াস মোল্যার মধ্যে দীর্ঘদিন যাবত্ বিরোধ চলে আসছে। মাঝে মাঝে উভয় গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। ঐদিন সংঘর্ষে ব্যবহারের জন্য দেশীয় অস্ত্র তৈরি করে ভ্যানযোগে যাচ্ছিল সাগর মোল্যার সমর্থকরা। গোপন সংবাদের ভিত্তিতে নগরকান্দা থানা পুলিশ উপস্থিত হয়ে অস্ত্রসহ পাঁচ জনকে গ্রেফতার করে। পরে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও সংঘর্ষে জড়িত থাকার অপরাধে মেহেদী হাসান রনি ও কামরুল মোল্যাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। এসআই রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।