লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটে সাম্প্রতিক সময়ে দেশে ঘটে যাওয়া ধর্ষণের প্রতিবাদে ও নারীদের নিরাপত্তার দাবিতে মিছিল ও ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। রবিবার সকালে জেলা শহরের মিশনমোড় গোল চত্বরে জেলার সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে ও সম্মিলিত সামাজিক সংগঠক ফোরামের জেলা শাখার আয়োজনে এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সম্মিলিত সামাজিক সংগঠক ফোরাম জেলা শাখার সভাপতি তাহ্ হিয়াতুল হাবীব মৃদুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, তারুণ্যের আলো সমাজ কল্যাণ সংস্থার সভাপতি শহিদ ইসলাম সুজন, ক্যান্টমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী ফারিন সাবনাম সায়ন্তী, ফজলুল করিম বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী দিশা রহমান, সরকারি কলেজের ছাত্র নাসিফ ইরতিসাম প্রমুখ।
