ঝিনাইদহে ২০০ হাইড্রোলিক হর্ন অপসারণ

আপডেট : ১৯ জানুয়ারি ২০২০, ২১:৩৫

ভ্রাম্যমাণ প্রতিনিধি

ঝিনাইদহ শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২০০ হাইড্রোলিক হর্ন অপসারণ করেছে ট্রাফিক পুলিশ। রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে এসব হর্ন অপসারণ করা হয়।

ঝিনাইদহ জেলা ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর সালাহউদ্দিন জানান, আদালতের নির্দেশ মেনে ও সড়ক মহাসড়ক থেকে শব্দ দূষণ দূর করতে শহরের বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে হাইড্রোলিক হর্ন অভিযান শুরু হয়েছে। ভবিষ্যতে কোনো যানবাহনে এ হর্ন ব্যবহার করা হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ অভিযান চলমান থাকবে। অভিযানে ট্রাফিক ইন্সপেক্টর মাজহারুল ইসলাম, সার্জেন্ট নাজমুল  হাসানসহ অন্যরা উপস্থিত ছিলেন।