সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জে দুধ খাওয়ানোর অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে স্কুল ফিডিং চালু হয়েছে। রবিবার বেলা ১১টায় সদর উপজেলার পিপুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কার্যক্রম শুরু হয়। পেইচ প্রকল্পের আওতায় বেসরকারি সংস্থা পিকেএসএফের অর্থায়নে ও এনডিপির বাস্তবায়নে ডেইরি ক্লাস্টার উন্নয়ন ও সম্প্রসারণের মাধ্যমে প্রতি গ্লাস দুধে ১০ টাকা করে ভর্তুকি দিয়ে ৩৫০ জন শিক্ষার্থীদের দুধ খাওয়ানো হয়। এ কর্মসূচি প্রতি সপ্তাহে চালু থাকবে বলে জানান আয়োজকরা।
এ সময় সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষিক বিউটি পারভিন, প্রকল্পের সিনিয়র ভ্যালুচেইন ফ্যাসিলিটেটর ডা. মো. তৌফিকুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
