চরভদ্রাসন (ফরিদপুর) সংবাদদাতা
ফরিদপুরের চরভদ্রাসনে অগ্নিকাণ্ডে পুড়ে ভস্মীভূত হয়ে গেছে সাতটি দোকান। শনিবার মধ্য রাতে চরভদ্রাসন সদর কাঁচাবাজারসংলগ্ন মন্দির ঘরের পাশে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ফরিদপুর দমকল বাহিনীর সহকারী পরিচালক মো. নিজামউদ্দিন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানায়। উপজেলা নির্বাহী অফিসার জেসমিন সুলতানা ও উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোতালেব হোসেন মোল্যা খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসেন। এ সময় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সমবেদনা জানানোর পাশাপাশি সাধ্যমতো সবধরনের সহযোগিতার আশ্বাস দেন ইউএনও।
