ডোমার (নীলফামারী) সংবাদদাতা
নীলফামারীর ডোমারে হিরোইনসহ আটক আব্দুল মজিদকে (৫৫) রবিবার জেলহাজতে প্রেরণ করেছে আদালত। এর আগে শনিবার রাতে পৌরসভা টিএন্ডটি পাড়া এলাকা থেকে আট পুড়িয়া হেরোইনসহ তাকে আটক করে পুলিশ। সে পৌর এলাকার ছোটো রাউতা কাজীপাড়ার মৃত হায়দার আলীর ছেলে। পুলিশ রাতেই বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ডোমার থানায় মামলা দায়ের করেন।
ডোমার থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান মাদকসহ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
