বৈরী আবহাওয়ায় পলাশবাড়ীতে হেলিকপ্টারের জরুরি অবতরণ

আপডেট : ১৯ জানুয়ারি ২০২০, ২১:৩৭

g পলাশবাড়ী (গাইবান্ধা) সংবাদদাতা

পলাশবাড়ীর হোসেনপুর ইউনিয়নের শ্রীকলা গ্রামের ফাঁকা মাঠে রবিবার একটি হেলিকপ্টার জরুরি অবতরণ করেছে। ঢাকা থেকে ছেড়ে আসা মেঘনা এভিয়েশন S2-AID R65 প্রাইভেট কোম্পানির হেলিকপ্টারটি আবহাওয়া খারাপের কারণে পলাশবাড়ীর শ্রীকলা গ্রামের ফাঁকা মাঠে জরুরি অবতরণ করে।  হেলিকপ্টারের পাইলট ক্যাপ্টেন ইসলাম জানান, হেলিকপ্টারটি বিকাল ৩টা ১৫ মিনিটে ঢাকায় যাত্রা করে।