ইনিংস জয় দেখছে ইংল্যান্ড

আপডেট : ১৯ জানুয়ারি ২০২০, ২১:৪৩

স্পোর্টস রিপোর্টার

দক্ষিণ আফ্রিকায় গিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এমন দাপট কল্পনা করা কঠিন ছিল। সেই কাজটাই পোর্ট এলিজাবেথে করছে ইংল্যান্ড। স্বাগতিকদের ফেলেছে ফলোঅনে। সেই সঙ্গে সিরিজের এই তৃতীয় টেস্টে তারা ইনিংস ব্যবধানে জয়ের স্বপ্ন দেখছে।

ইংল্যান্ডের প্রথম ইনিংসে করা ৯ উইকেটে ৪৯৯ রানের জবাবে ২০৯ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে এই রিপোর্ট লেখা পর্যন্ত ৪ উইকেটে ৬৬ রান করেছে আফ্রিকানরা। ইনিংস পরাজয় এড়াতে এখনো ২২৪ রান দরকার।

১৪৮ রানে ৪ উইকেট হারিয়েছিল ইংল্যান্ড। সেখান থেকে বেন স্টোকস ও অলি পোপের সেঞ্চুরিতে ৪৯৯ রান তোলে তারা। স্টোকস ১২০ রান করেন। আর পোপ ১৩৫ রানে অপরাজিত থাকেন। মার্ক উড ১০ নম্বরে নেমে ২৩ বলে ৪২ রান করেন। জবাবে ডম বেসের সামনে দাঁড়াতেই পারেনি ইংল্যান্ড। বেস ৫১ রানে নেন ৫ উইকেট।