এবি ব্যাংক লিমিটেডের টাউন হল মিটিং সম্প্রতি ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে। এবি ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান মুহাম্মদ এ (রুমী) আলী, এবি ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ এবং ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক তারেক আফজাল উক্ত টাউন হল মিটিংয়ে অংশ নেন
০০০০
ওষুধ উত্পাদনকারী প্রতিষ্ঠান অপসো স্যালাইন লিমিটেডের বার্ষিক বিক্রয় সম্মেলন-২০২০ সম্প্রতি রাজধানীর কেআইবি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান ক্যাপ্টেন (অব.) আব্দুস সবুর খান, এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ খান, ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রাকিব খান, মহাব্যবস্থাপক (বিক্রয় ও বিপণন) মোহাম্মদ আবদুল মোমেন তালুকদার প্রমুখ
০০০০
ফার্স্ট এইচএসবিসি বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ। সম্প্রতি মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পক্ষে এই পুরস্কারটি গ্রহণ করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি
০০০
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির কাছ থেকে ‘এইচএসবিসি বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ নিচ্ছেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক এস এম মাহবুবুল আলম
