ইউনিয়ন ইন্স্যুরেন্সের শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

আপডেট : ১৯ জানুয়ারি ২০২০, ২১:৪৭

ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শাখা ব্যবস্থাপক সম্মেলন সম্প্রতি রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক তালুকদার মো. জাকারিয়া হোসেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির চেয়ারম্যান মোজাফ্ফর হোসেন পল্টু। বিশেষ অতিথি ছিলেন নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. আজিজুর  রহমান, উদ্যোক্তা পরিচালক প্রফেসর এম এম কামাল উদ্দিন চৌধুরী ও পরিচালক বিবি ওয়াজেদা। —প্রেস বিজ্ঞপ্তি