মো. আবু হানিফ, শেকৃবি সংবাদদাতা
জমে উঠেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। ক্রেতা দর্শনার্থীদের পদচারণায় মুখরিত গৃহস্থালি সামগ্রী আর ফার্নিচারের প্যাভিলিয়নগুলো।
এবার মেলায় পারটেক্স এনেছে ৬০ ধরনের বাহারি ডিজাইন আর মনোমুগ্ধকর সব ফার্নিচার। প্রতিটি পণ্যের সাথে থাকছে ১৫ শতাংশ মূল্য ছাড়। বাণিজ্য মেলার এই ছাড় একযোগে দেওয়া হয়েছে দেশব্যাপী পারটেক্সের সকল শোরুমে। এছাড়া মেলা থেকে কোনো ফার্নিচার কিনলেই থাকছে লাকি কুপন। মেলা শেষে কুপন বিজয়ীদের জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার। ক্রেতাদের দেওয়া হচ্ছে ইএমআই (ক্রেডিট কার্ডের মাধ্যমে কিস্তি) সুবিধা। ফলে নগদে সম্পূর্ণ মূল্য পরিশোধ করতে না পারলেও পছন্দের পণ্য কিনতে পারছেন ক্রেতারা।
গতকাল মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, ক্রেতারা মান যাচাই করছেন। পছন্দ হলে কিনছেন বেড, সোফা, টেবিল, চেয়ার, আলমারিসহ নতুন নতুন ডিজাইনের ফার্নিচার। বেডরুম সেট ৪০ হাজার থেকে ৩ লাখ টাকা, সোফা সেট ৫০ হাজার থেকে আড়াই লাখ টাকা এবং ডাইনিং সেট মিলছে ৪০ হাজার থেকে দেড় লাখ টাকার মধ্যে।’
পারটেক্সের সিনিয়র ম্যানেজার অশোক কুমার বলেন, ‘আমরা ক্রেতাদের ক্রয়ক্ষমতা বিবেচনা করে সুলভ মূল্যে পণ্য বিক্রি করছি। একই সাথে প্রতিটি পণ্যের মান নিশ্চিত করেছি। মধ্যবিত্ত, উচ্চবিত্ত সবার জন্যই এখানে রয়েছে বিভিন্ন ধরনের পণ্য। ক্রেতাদের জন্য থাকছে হোম ডেলিভারি ও এক বছরের ফ্রি সার্ভিসের সুবিধা। মেলা থেকে যে কোনো পণ্য কিনলে ক্রেতার বাসার কাছের শোরুম থেকে ডেলিভারি দেওয়া হচ্ছে। এখন বেচা বিক্রি বেশ ভালো, তবে ২০ তারিখের পর থেকে আশা করছি আরো বিক্রি বাড়বে। আর মেলার সুবিধা দেশের প্রতিটি শোরুমে দেওয়া হচ্ছে।
